Medistore
আপনার লিভার সুস্থ রাখবেন যেভাবে
Back to BlogUncategorized

আপনার লিভার সুস্থ রাখবেন যেভাবে

MedistoreJanuary 17, 20192 min read

আপনার লিভার সুস্থ রাখবেন যেভাবে:

আপনার শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। কিন্তু বর্তমানে দিন দিন অনেকেই লিভার সমস্যায় আক্রান্ত
হচ্ছেন।আমাদের মানব দেহের লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত। যেমন- হজম শক্তি, রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি ও দেহের পুষ্টির যোগান দিয়ে থাকে। এজন্য সুস্থ থাকতে চাইলে আমাদের উচিৎ লিভারের যত্ন নিতে হবে।

প্রতিদিনের অনিয়মিত খাবার বা কিছু বদ অভ্যাস লিভারের ক্ষতি করে থাকে। আবার এমন কিছু খাবার আছে
যা নিয়মিত খেলে আপনার লিভার সুস্থ থাকবে। জেনে নিন, কিভাবে লিভার ভালো রাখবেন।

১. শরীরের খারাপ কোলেস্টরেল কমাতে সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকা এনজাইম শরীর থেকে টক্সিন দূর
করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় রসুন রাখুন।
২. আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আপেল রাখুন। আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন
দূর করতে সাহায্য করে।

৩. টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। আপনার দিনটি শুরু করতে পারেন দই খেয়ে।

৪. লেবু লিভার পরিষ্কার করে তেমনি স্বাস্থ্যও ভালো রাখে, আবার টক্সিন দূর করে এবং ওজনও বশে রাখে।

৫. মৌসুমি ফল হিসেবে কালো জাম লিভারের জন্য অসাধারণ কার্যকর ভুমিকা পালন করে। লিভার সুস্থ রাখতে
বেশি বেশি কালো জাম খান।

৬. লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে প্রতিদিন করলা ও উচ্ছে খেলে দারুণ ফল পাবেন।

৭. রসুনের মতো কচি বাঁধাকপিতেও থাকে সালফার; যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা
অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিকাল ড্যামেজ রুখতেও সাহায্য করে।

Product feature illustration

৯. পালং শাক, ব্রকোলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এগুলো
খাওয়ার ফলে লিভারের সকল অংশের উন্নতি সাধিত হয়।

১০. লিভার ক্ষতিগ্রস্ত হয় শরীরের বিষাক্ত পদার্থের মাধ্যমে। পানি শরীর থেকে এই বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেয়।
তাই লিভার সুস্হ রাখতে বেশি বেশি পানি পান করুন।

১১. নিয়মিত কফি পানে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ১৪ শতাংশ কমে। তবে পরিমিত পান করতে হবে।

বিডি প্রতিদিন/Medistore