Providing a broad selection of health products and medical essentials with easy, nationwide delivery in Bangladesh.

Hotline: 01405100400

কাঁচা মরিচ খেতে ভালবাসেন? জেনে নিন এর স্বাস্থ্য গুণ!

কাঁচা মরিচ খেতে ভালবাসেন? জেনে নিন এর স্বাস্থ্য গুণ!

রান্নায় কাঁচা মরিচ পড়লেই স্বাদ, গন্ধ একেবারেই বদলে যায়। ঝালের ভয় কেউ কেউ কাঁচা মরিচ থেকে দূরে থাকলেও অনেকে আবার কাঁচা মরিচ ছাড়া খাবেন ভাবতেই পারেন না। রান্নায় হোক, স্যালাডে বা খাবারের সঙ্গে শুধু একটা কাঁচা মরিচ চাই-ই-চাই। শুধু স্বাদে, গন্ধে নয়, পুষ্টিগুণেও ভরপুর কাঁচা মরিচ। জেনে নিন কাঁচা মরিচের পাঁচ স্বাস্থ্যগুণ।

আসুন জেনে নেই

।হজম: ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ হওয়ার কারণে কাঁচালঙ্কা হজমের জন্য খুবই উপকারী।

। চোখ: প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে চোখ ও ত্বকের জন্য দারুণ উপকারী কাঁচালঙ্কা।

। অ্যান্টি-অক্সিড্যান্ট: কাঁচা মরিচে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার কারণে রক্তে ফ্রি র‌্যাডিক্যালসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

। ভিটামিন: কাঁচা মরিচে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। যা শরীরে অন্যান্য ভিটামিন শোষণে সাহায্য করে।

। ইমিউনিটি: কাঁচা মরিচের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যা শরীরে জীবাণু সংক্রমণ রুখতে সাহায্য করে।

এই লিখাটি পড়ে আপনি যদি একটু হলেও উপকৃত হন, তবে লিখাটি শেয়ার করে আপনার বন্ধুদের উপকৃত হবার সুযোগ করে দিন !

আরো পোস্ট পড়তে ক্লিক করুন

Scroll to Top